প্রতিষ্ঠান প্রধানের বাণী
বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ওয়েবসাইটে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম
একবিংশ শতাব্দী তথ্য ও যোগাযোগপ্রযুক্তিভিত্তিক জ্ঞানসমাজ নির্মাণের যুগ| বর্তমান সময়ে শিক্ষার গুণগত মানোন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং দ্রুত ও সহজে তথ্যপ্রাপ্তি নিশ্চিত করতে তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহার অপরিহার্য| এই লক্ষ্যকে সামনে রেখে আমাদের বিদ্যালয় একটি আধুনিক, তথ্যসমৃদ্ধ ও সেবাবান্ধব ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে, যেখানে বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম ও সেবা একত্রে উপস্থাপিত হয়েছে|এখানে বিদ্যালয়ের নোটিশ, পরীক্ষার ফলাফল, ভর্তি-সংক্রান্ত তথ্য, একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রম, বিভিন্ন অর্জন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিয়মিত প্রকাশ করা হবে| এর মাধ্যমে শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের সঙ্গে বিদ্যালয়ের যোগাযোগ আরও সুদৃঢ় হবে এবং প্রশাসনিক কার্যক্রমে সচ্ছতা, জবাবদিহি ও গতিশীলতা বৃদ্ধি পাবে|আমাদের লক্ষ্য কেবল পাঠদান নয়; বরং ˆনতিক মূল্যবোধ, মানবিকতা, শৃঙ্খলাবোধ, সৃজনশীল চিন্তাশক্তি এবং প্রযুক্তিগত দক্ষতায় সমৃদ্ধ আদর্শ নাগরিক গড়ে তোলা| এ লক্ষ্য অর্জনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট সবার সম্মিলিত অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতা একান্ত কাম্য|পরিশেষে, বিদ্যালয়ের প্রতি আপনাদের অব্যাহত আস্থা, শুভকামনা ও সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই| আমাদের এই ডিজিটাল উদ্যোগের সুফল গ্রহণের পাশাপাশি আপনাদের মূল্যবান মতামত ও পরামর্শের মাধ্যমে বিদ্যালয়ের অগ্রযাত্রায় অংশীদার হওয়ার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি|
রাজীব কুমার দাশ
প্রধানশিক্ষক(ভারপ্রাপ্ত)
(বি,এস-সি. বি,এড. এম,এড.)